সিলেট নগরীর আম্বরখানা দরগাগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা রাণী কর্মকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাকে বদলি ও শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গত রোববার (৫ জুন) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষিকার অনিয়ম ও অপকর্মের প্রতিবাদকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইশরাত জাহান ও শাকিলা বেগমের অনিয়মন্ত্রাতিক
ডেপুটেশন বাতিল করতে হবে এবং বিদ্যালয়ে সার্বিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে রিনা রাণী কর্মকারকে দ্রুত বদলি করতে হবে। এ ব্যাপারে তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, “বরিশাল থেকে অবৈধভাবে বদলি হয়ে সিলেটে এসে আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি
ও স্বেচ্ছাচারিতায় মেতে উঠেছেন রিনা রাণী কর্মকার। কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে নানাভাবে অর্থ আদায় ও বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে যাচ্ছেন তিনি।
রিনা রাণীর এক আত্মীয় উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার সুবাদে এলাকাবাসীর পক্ষ থেকে তার দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। অনিয়মের নানা অভিযোগ থাকার পরও শুধু মাত্র ওই কর্মকর্তার আত্মীয় হওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
উল্টো প্রতিবাদকারী অভিভাবক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি। যার ধারাবাহিকতায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইশরাত জাহান ও শাকিলা বেগমকে অনিয়মতান্ত্রিকভাবে ডেপুটেশন করিয়ে নিয়েছেন প্রধান শিক্ষিকা রিনা রানী কর্মকার।”
মানববন্ধনে বক্তব্য রাখেন, অভিভাবক আবিদা বেগম, রাহেলা বেগম, ফাহিমা বেগম, নুরজাহান বেগম, সামিয়া খাতুন, হাছনা বেগম, নাইমা বেগম, রুনা আক্তার, আখলিমা বেগম, শিরিন বেগম, শাহ্ধসঢ়; হামিদা, রিপন আহমদ, মিজান আহমদ, রমনা চৌধুরী রুবি, মনজু আহমদ, অষ্টমী ধর, রোকশানা আক্তার, সানভী, মোঃ সেলিম মিয়া, পারুল বেগম।
উপস্থিত ছিলেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এনাম আহমদ,
জাহানারা বেগম, আনজুুমা বেগম, সোনালী, জাহানারা বেগম, মকে মিয়া, মমতা বেগম, রাবেয়া খাতুন, রাহেলা বেগম, ফেরদৌসী আক্তার, ছালমা বেগম, সাজনা বেগম, রাসেল আহমদ, আজিম উদ্দিন, ফারহানা আক্তার, আবদুল্লাহ, দুলাল
মিয়া, অনুপমা সিনহা, রুহেল আহমদ, রতœা সিনহা, লাভলী শর্মা, লায়লা বেগম, আতিক আহমদ, বিলকিস আক্তার, লুৎফা বেগম, তানজিনা আক্তার, আয়শা আক্তার,
মিজান আহমদ, নারগিস সুলতানা, ডলি বেগম, জায়দা বেগম, রিনা আক্তার, আহসানুুল হক জুয়েল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/টিএস-৫৪




