সিলেট'র জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামে রাস্তার এইচবিবি কাজের শুভ উদ্বোধন করা হয়েছে৷
সোমবার (৬ জুন) উপজেলার চিকনাগুল ইউপির পানিছড়া জামে মসজিদের সামন হতে পানিছড়া গ্রামের পূর্ব দিকের শেষ মাথা পর্যন্ত পাঁচশত মিটার রাস্তার এইচবিবি কাজের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম ৷
এসময় আরোও উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম বলেন, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের বিশেষ বরাদ্ধে পানিছড়া জামে মসজিদের সামনে হতে পানিছড়া গ্রামের পূর্ব দিকের শেষ মাথা পর্যন্ত এইচবিবিকরণ কাজ শেষ হলে এলাকাবাসীর অনেকটা দূর্ভোগের লাঘব হবে ৷
সিলেটভিউ২৪ডটকম/হানিফ/টিএস-৬১




