গোলাপগঞ্জ উপজেলা প্রডিউসার অর্গানাইজেশন সিলেট’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টাায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আর্জমন্দ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষি প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ।
উপস্থিত সদস্যরা সংগঠনের সার্বিক বিষয় তুলে ধরার পাশাপশি পন্য উৎপাদন ও বাজারজাত করণ, বন্যা পরবর্তি কর্ম পরিকল্পনা সহ বিবিধ বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন। তারা আগামী ১৫জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও ব্যাপক আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে যে বিপ্লব সৃষ্টি করেছে তা চলমান রাখতে সরকারের প্রতিনিধিত্ব দিতে পারে বা সরকারের উন্নয়ন জনসাধারণের দোরগোড়ায় পৌঁছাতে পারে এমন ব্যক্তিকে নির্বাচনে রায় দেয়ার মত পোষণ করলে সংগঠনের সদস্যরা কৃষিবান্ধব সরকার এর প্রধানমন্ত্রী মনোনীত ব্যক্তিকে নির্বাচিত করতে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, এতে কৃষকের বর্তমান উন্নয়ন ধারাও চলমান থাকবে।
সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে বক্তব্য দেন- মাতাবুর রহমান, শাহজাহান আহমদ টিপু, আরব আলী, জিল্লুর রহমান, সেলিম আহমদ, ফয়জুর রহমান, আব্দুল কাদির মটর, সাদিকুল হক, কামরুল ভুঁইয়া, জাহেদ আহমদ, জাকির হোসন প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬




