মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৭জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন শাহরিয়ার বিন সালেহ, ১৯ বিজিবির অধিনায়ক হাসান আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-১৪




