সিলেট আব্দুল মাল আব্দুল মুহিত ফুটবল একাডেমী মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা বালিকা একাদশের সাথে দক্ষিণ সুরমা উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলে দক্ষিণ সুরমা ফুটবল একাদশকে পরাজিত করে জেলা পর্যায়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলায় জৈন্তাপুর উপজেলা বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহনের সুযোগ করে নিল।
এ সময় খেলায় মাঠে উপস্থিতি হয়ে উৎসাহ দিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, হানিফ মোহাম্মদ, বদরুল আলম ফয়েজ, জয়নাল আবেদীন, আব্দুল কাইয়ুম, আমিন আহমদ, আমান উল্লাহ, রুবেল শরিফ, শরিফ আহমদ, কয়ছর আহমদ প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-১৭




