গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় সিলেট নগর ভবনের সামনে কামরান চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বর্ধিত গ্যাসের মূল্য অবিলম্বে স্থগিত করণের দাবী এবং ভারতে মহানবী হযরত মুহাম্মদ সা. ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবীতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত সমাবেশকে সফল করতে সকল গ্যাস-বিদ্যুতের গ্রাহকবৃন্দ ও ধর্মীয় প্রিয়, ইসলাম প্রিয় জনগণকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ -০২




