সিলেটের বিশ্বনাথে ‘জাইকার সহায়তায়’ উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন কক্ষে দু’দিন ব্যাপী (৭-৮ জুন) ‘ই-নামজারী, অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে’ সচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান। ৮ জুন (বুধবার) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ই-নামজারী, ভূমি উন্নয়ন করসহ জমির প্রয়োজনীয় কাজ করা যায়। সহজভাবে অনলাইনে প্রত্যেক মানুষ নিজ নিজ কাজ করতে পারবেন। ‘আমাদের কাজ আমরাই করব, অনলাইনে করব’ ওই প্রতিপাদ্য বিষয়টি গুরুত্ব সহকারে সচেতন মানুষেরা সবাইকে জানিয়ে দিবে হবে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, প্রবীণ দলিল লেখক ফয়জুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বিশ্বনাথ উপজেলার কর্মকর্তা রাজু আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১৬




