দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রী কলেজের মসজিদ নির্মাণ কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স।
বুধবার সকালে এসোসিয়েশনের পক্ষ থেকে নগদ ৮১ হাজার ১শ টাকা কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের হাতে তুলে দেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, কলেজের উপাধ্যক্ষ নেলী কর, মুরব্বী ডাঃ মাহবুব আলম, এম এ শহীদ পংকি, বদরুল ইসলাম জয়দু, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, এম সাইফুর রহমান ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, সাংবাদিক খালেদ আহমদ, কলেজ পরিচালনা কমিটির সদস্য মনজ্জির আলী, এনামুল কবির, সহকারী অধ্যাপক কামরুল হক, শাহজাহান মাসুক, সমাজসেবী আব্দুল ওয়াহিদ, জুয়েল আহমদ, শেখ আব্দুল কাদির প্রমুখ।
অনুষ্টানে এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসোসিয়েশনের সভাপতি অসিত তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ সুহেল আহমদ ও সাবেক সভাপতি আব্দুল বাছিত।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




