যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসন সিলেট ও জেলা ক্রীড়া অফিস সিলেট এর যৌথ ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে চলমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২-এর ২য় সেমিফাইনালে বিশ্বনাথ উপজেলা এবং ওসমানীনগর উপজেলা মোকাবেলা করে।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ৩-২ গোলে ওসমানীনগর উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়ে ফাইনাল খেলায় উন্নীত হয়।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ফাইনাল ম্যাচে। গোয়াইনঘাট উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল দল খেলবে বিশ্বনাথ উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল দলের বিপক্ষে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২-এর শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে গোয়াইনঘাট উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল দল এবং জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ সিলেট জেলা পর্যায়ের দু'টি ফাইনাল আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ , সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ফুৃটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ,সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/টিএস-৬৭