সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগকে বাস্তবায়ন করা হলে দেশে দারিদ্র সীমা কমে যাবে। দেশ একটি উন্নয়ন সমৃদ্ধশালীর দিকে দ্রুত এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। যার সুফল দেশের মানুষ ইতিমধ্যে গ্রহন করতে শুরু করেছে। বিশেষ করে দেশের দারিদ্র জনগোষ্ঠীর জন্য পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসুচী সহ জন গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোকে বাস্তবায়ন করতে পারলে দেশে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষে পৌঁছা সম্ভব হবে।
বৃহস্পতিবার ফেঞ্জুগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা গুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার জাহিদ।
কর্মশালা অংশগ্রহণ করেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান এমরান আহমেদ, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, তথ্য কর্মকর্তা রুবিনা আক্তার, কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ,সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, সমকাল প্রতিনিধি মামুনুর রশীদ, জন স্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, মাদ্রাসা অধ্যক্ষ ফরিদ উদ্দীন আতাহার, সংবাদকর্মী রুমেল আহসান প্রমুখ।
কর্মশালায় ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে কর্মশালার সমস্যা এবং করনীয় সম্পর্কে লিখিত ধারনা পত্র উপস্হাপন করেন ডা. রাশেদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, তথ্য কর্মকর্তা রুবিনা আক্তার।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-২১




