সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই)’র বাজেট প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (২০২২-২০২৩) অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
“কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন” শিরোনামে ৭.৫/% অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে রেখে ঘোষিত ৬লাখ ৭৮হাজার ৬৪কোটি টাকার এই প্রস্তাবিত বাজেটকে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় একটি প্রবৃদ্ধি, উৎপাদনশীল, ব্যবসা বান্ধব, আভ্যন্তরীন উৎপাদন বৃদ্ধি, সরবরাহ, ব্যবস্থাপনা ও কর্মসংস্থান বৃদ্ধি, সুসংহত এবং বাস্থবায়নযোগ্য সময় উপযোগী বাজেট বলে মন্ত্রব্য করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর নের্তৃবৃন্দ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এই অত্যন্ত সাবধানী, সুসংহত, কর্মংস্থানমুখী, উৎপাদনমুখী, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেট উপস্থাপন করার জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খায়রুল হোসেন সহ পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বাস্তবমুখী ব্যবসাবান্ধব এই বাজেটের সফল বাস্থবায়ন কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




