হাওরাঞ্চলে ইংরেজি শিক্ষকার সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 


সেমিনার বক্তারা পিছিয়ে পড়া হাওরাঞ্চলে ইংরেজি শিক্ষকার উপরে গুরুত্বারোপ করেন। হাওরের শিক্ষার মানোন্নয়নে ইংরেজি ভাষার সঠিক চর্চা ও বিকাশের চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ের এর সঠিক ব্যবহারের মাধ্যমে ইংরেজি ভাষার উন্নতি সম্ভব বলে মনে করেন তারা। এক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারা।


সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক প্রণব কান্তি দে'র সভাপতিত্বে ও দিগেন্দ্র বর্মন কলেজের ইংরেজি প্রভাষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দোয়ারাবাজার সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমদাদুল হক মিলন। এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম,বিশেষ অতিথি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইভা রায়, দোয়ারাবাজার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীরপ্রতীক ইদ্রিস আলী,পাগলা স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক হেলাল আহমদ, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের প্রভাষক আবু সুফিয়ান টিপু, প্রভাষক সুজিত চন্দ্র সরকার, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মীর মোশাররফ হোসেন,লবজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, শিক্ষার্থী তৈয়বুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ এসএনএ / ইআ