মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শমশেরনগর ও পতনঊষার শহীদনগর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বাদ জুমা উপজেলার শহীদনগর বাজারে সর্বস্তরের তাওহীদ জনতার ব্যানার ও বিকাল সাড়ে ৫টায় আহলে সুন্নত ওয়াল জামাত, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে শমশেরনগর বাজারে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে স্থানীয় চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- মাইজগাঁও-মনসুরপুর জামে মসজিদে খতিব মুফতি মশাহিদ আলী কাসিমী, গাঁওছুল আজম জামে মসজিদের খতিব আব্দুল মুহিত হাসানি।
সমাজসেবক হিফজুর রহমান বকস এবং আহলে সুন্নত ওয়াল জামাত, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে শমশেরনগরে আহলে সুন্নত ওয়াল জামাত শমশেরনগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোশাহীদ আলীর সভাপতিত্বে ও মাও: যোবায়ের আহমদ আল কাদরীর পরিচালনায় বক্তব্য রাখেন মাও: আব্দুল মুহিত হাসানী, দুরুদ আলী, আব্দুল মালিক বাবুল, ইজ্জাদুর রহমান সাজ্জাদ, আবু বক্কর আত্তারি, মাহমুদুল হাসান সুমন, শিক্ষক ময়নুল ইসলা ও জুবায়ের আহমদ জুবেল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২১




