ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং তাদের মিডিয়া টিমের সদস্য নবীন জিন্দালের বিশ্বনবী মুহাম্মদ সা: ও হযরত আয়েশা রা: সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিস।
শুক্রবার (১০ জুন) আছরের নামাজের পর উপজেলার তেলিখাল বাজার থেকে প্রাথমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এতে হাজার হাজারো মুসলিম জনতা অংশগ্রহন করেন।
বিক্ষোভ পুর্ববর্তী সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাছুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা শ্রমিক মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহিম, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি হাফিজ মাজেদ আহমদ, তেলিখাল গ্রামের মুরব্বি তেরা মিয়া, শহীদ আহমদ, তেলিখাল মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজির আহমদ, শিক্ষাসচিব রুহুল আমিন, তেলিখাল জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন, রামাইল জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, তেলিখাল বাজারের ব্যবসায়ী আজির উদ্দিন, উত্তর রনিখাই ছাত্র মজলিসের নেতা, আবদুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, ছাত্রনেতা ইসলাম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাসূল সা: সম্পর্কে অশালীন মন্তব্যকারী বিজেপি নেতাকে শুধু বহিষ্কার করলেই হবে না তাকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে।এ ব্যাপারে সবাইকে ইমানি শক্তি নিয়ে প্রতিবাদ করতে হবে।বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।
উল্লেখ্য, ভারতের একটি টেলিভিশন টকশোতে মহানবী হজরত মুহাম্মদ সা: সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। পরে তার বক্তব্যের সমর্থনে টুইট করেন দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দাল। এসবের জেরে দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভ দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে তাদের দু’জনকে দল থেকে বহিষ্কার করে মোদির বিজেপি।
সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-২৮




