সিলেটের গোলাপগঞ্জে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে ভারতে হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

 


শুক্রবার বাদ জুমআ গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সামন থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

 

এসময় উপজেলা কদমতলী জামে মসজিদ, টিকরবাড়ী জামে মসজিদ, গোলাপগঞ্জ উত্তর বাজার জামে মসজিদ, স্বরসতী গাংপাড় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল যোগ দেন মুসল্লিরা।

 

মুসল্লিদের আওয়াজে প্রকম্পিত ছিল উপজেলা সদর। সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

ঘোষগাও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে ও আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, মাওলানা হেলাল উদ্দিন আহমদ, চৌমুহনী জামে মসজিদের প্রধান ইমাম ও খতীব মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা মুমিন আহমদ, আফছার আহমদ চৌধুরীসহ উপজেলা হাজার হাজার মুসল্লিগণ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-৩০