মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলামসহ স্থানীয় মুসুল্লিরা।

 


শুক্রবার জুমা নামাজের পর দিরাই পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল বের হয়। পরে দিরাই থানা পয়েন্ট থেকে হাজারো মানুষের সম্মিলিত মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য মাওলানা নুরুদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলার সভাপতি মাওলানা মুহিউদ্দিন ক্বাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইনসহ স্থানীয় আলেম-ওলামাগণ।

 


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-৩৪