বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার (১০ জুন) রাত ৯টায় নগরীর বন্দরবাজারস্থ ব্রক্ষ মন্দিরের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

 


বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ এর সাবেক সভাপতি শান্ত দেব এর সভাপতিত্বে ও অপুর্ব কুমার দাস এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়াস্থ।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, জেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, মহানগর ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক জি ডি রুনু, জালালাবাদ থানা ঐক্য পরিষদের সভাপতি ও মহানগর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, জালালাবাদ থানা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ দে।

 

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নব-নির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক রথীন্দ্র লাল দাস (ভক্ত), যুগ্ম আহবায়ক বিদ্যুৎ ভুষন দেব, প্রভাষক দেবব্রত তালুকদার অপু, সল্টি দাস, সুজন বড়ুয়া, শংকর দাস (এস ডি সুমন), সুধা রঞ্জন দাস, সদস্য সচিব প্রভাষক অপূর্ব কুমার দাস, সদস্য বিধান দে (গৌরাঙ্গ), আশিষ দে, অপু চন্দ দেব (সুমন), বিধান চঁন্দ, জনি দেব, সুদিপ্ত রায় সুদ্বিপ, রথি লাল দাস, ইনশ্বায়েল সাংমা, বিপ্রজিৎ দত্ত শুভ, আরাধন তালুকদার, অনিন্দ দাস (শিবম), জেমসন গ্রে, জার্নেল চৌধুরী, সুদিপ তালুকদার, অমর চন্দ্র দাস, অপু কর, যিশু আচার্য্য, অভি দাস, ইমন চক্রবর্তী, রাজদ্বীপ দত্ত চৌধুরী, সজল কান্তি কর, শুভাশিষ তালুকদার, সুমন দাস, পার্থ কুমার দাস, জয় দেব, শাওন দেবনাথ, রিপলু চৌধুরী, সঞ্জয় দত্ত, গোপাল বর্মণ, চয়ন চন্দ, নির্ঝর চক্রবর্ত্তী সুমন। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন রকি দেব।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪