বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন সিলেট মহানগর বিএনপি।
রবিবার (১২ ই জুন) বাদ আসর নগরীর হজরত শাহজালাল দরগা মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫




