সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১০ জুন) বিকেলে অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও লামাকাজী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা শাহ আসাদুজ্জামান আসাদ।
উদ্বাধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পুলক ভট্টাচার্য্য।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বেলাল আহমদকে সভাপতি ও চমক আলী মেম্বারকে সাধারণ সম্পাদক করে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
লামাকাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ফরহাদ জাকারিয়া মানিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য মাস্টার আফতাব উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান, আফরোজ বক্স খোকন, সদস্য শাহনুর হোসাইন।
বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব, আওয়ামী লীগ নেতা অতুল দেব, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, যুবলীগ নেতা আছমত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম, আওয়ামী লীগ নেতা পংকি খান, চমক আলী মেম্বার, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন ছমির, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শিল্টু দাস, সমর আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা অলিউর রহমান জনি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শহিদ খান আতা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আকবর লিকন প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১৯




