শিক্ষার্থীদের সুবিধার্থে লিডিং ইউনিভার্সিটিতে স্টেশনারি শপ নির্মাণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের (প্রথম একাডেমিক ভবন) নিচতালায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজ, কলম, প্রিন্টিং, ফটোকপি, বাইন্ডিং ইত্যাদির সুবিধা প্রদানের জন্য এই স্টেশনারি শপ চালু করা হয়।
সম্প্রতি স্টেশনারি শপটি উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট এন্ড ট্রান্সপোর্ট) ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




