হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

 


শনিবার (১১ জুন) সকাল ১০ টায় উপজেলা স্টেডিয়াম মাঠে খেলা উদ্বোধন করা হয়।

 

এসময় মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক খেলার শুভ উদ্বোধন করেন।

পৌরসভা পর্যায়ে মোট ৬টি দল খেলায় অংশ গ্রহণ করেন, ১.গুমটিয়া, ২.কাটিয়ারা, ৩.গংঙ্গানগর, ৪.সোনাই আশ্রয় প্রকল্প, ৫.মাধবপুর মডেল, ৬.নোয়াগও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উদ্বোধনী খেলায় গুমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে গুমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরকে পরাজিত করে।

 

খেলা পরিচালনা করেন শিক্ষক মিলাদ হোসেন ভুইঁয়া, মিঠুন রায়, রাস রঞ্জন আর্চায্য, সন্তোষ পাল।

 

এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকাসহ অনেকেই। আগামীকাল সোমবার ১২ জুন সকালে দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-২৬