বাংলাদেশ খেলাফত মজলিশ সিলেট জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন বলেছেন, ভারতের বিজেপি সরকারের মুখপাত্র কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে যে আগুন জ্বালিয়েছে- সে আগুনে মোদি সরকারের ক্ষমতার মছনদ ও পুড়ে যাবে ইনশাআল্লাহ। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে মোদিকে। 

বাংলাদেশের সরকারের প্রতি দাবী জানিয়ে তিনি বলেন, এই ন্যক্কারজনক ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব এনে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হউক। 


শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিস উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে মাওলানা দিলওয়ার এসব কথা বলেন। 

এর আগে বদিকোনা জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চন্ডিপুল এলাকা প্রদক্ষিণ শেষে সামাদ আজাদ চত্বরে সভা অনুষ্ঠিত হয়।  

খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি ছড়াকার মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আবদাল ও সহসাধারণ সম্পাদক ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা ছালেহ আহমদ, ছাত্রনেতা জাকারিয়া হোসাইন জাকির, মোজাম্মেল আহমদ ও মাজ আহমদ প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর