দুই বছর মেয়াদী সুনামগঞ্জ সদর উপজেলাধীন টুকেরবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে টুকেরবাজার ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
২১ সদস্যের কমিটিতে মোস্তাক আহমদকে সভাপতি, মইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বরকত আলী ইমনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি- জসিম উদ্দিন, মোস্তফা কামাল, সনুকূল দাস, আব্দুল জহুর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ,সাইফুল ইসলাম, আব্দুল জলিল বাচ্চু, বাবলু মিয়া, ইঞ্জিনিয়ার শাহ সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক নিপেষ দাস, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক রইছ উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা মিজানুর রহমান, উপ দপ্তর সম্পাদক মাওলানা নোমান আহমদ, কোষাধ্যক্ষ দেবেন্দ্র কান্তি দাস, নির্বাহী সদস্য রইছ মিয়া, শহিদুল ইসলাম ও মিলন।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাজার সমিতির কার্যক্রম যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এবং বাজারের উন্নয়নকল্পে কাজ করতে পারেন সেজন্য বাজারের ব্যবসায়ীদের ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-২৭




