প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১০ জুন) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ণ, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, শিক্ষাসহায়তা, বিনিয়োগ বিকাশ, পল্লী সঞ্চয় ব্যাংক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ’সহ নানামুখী ১০টি উদ্ভাবনী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ ১০ উদ্যোগের একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটু, থানার পরিদর্শক ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯




