গত এক যুগে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ২০৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। দেশের মোট জিডিপি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধির হারসহ অন্যান্য উন্নয়ন সূচকের অভাবনীয় অগ্রগতি এবং সরকারের সময় উপযোগী দিকনির্দেশনায় দ্রুত এগিয়ে চলেছে দেশ। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে তেমন উন্নয়ন হয়নি যেখানে একটি দেশের টেকসই উন্নয়নে গবেষণা অপরিহার্য। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমরা যদি শিক্ষা ও গবেষণা খাতকে বিশ^মানে উন্নত না করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এ উন্নয়নমুখ থুবড়ে পড়বে।

বাংলাদেশের বিশ^বিদ্যালয়গুলোতে অধ্যাপকগনের সরাসরি তত্ত্বাবধানে গবেষণার কাজ করার সুযোগ পেয়ে থাকে মুলত পিএইচডি গবেষক/শিক্ষার্থীরা। কিন্তু গবেষণার সংস্কৃতি তৈরীর জন্য শিক্ষার্থীদের অনার্স চলাকালীন সময় থেকেই গবেষণার মৌলিক বিষয়গুলো সম্পর্কে বিস্তর ধারনা এবং ব্যবহারিক জ্ঞান প্রয়োজন।


চলমান এই শুণ্যতা পূরনের লক্ষে ডাটাস্ক্যাপ হাতে নিয়েছে ইয়ুথ রিসার্চার প্রোগ্রাম বা তরুন গবেষক কার্যক্রম। বিগত সাত বছর ধরে ডাটাস্ক্যাপ রিসার্চ এন্ড কনসালটেন্সি লিমিটেড একটি স্বতন্ত্র গবেষনা প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংগঠনের হয়ে বিভিন্ন সামাজিক গবেষণা এবং মাল্টিন্যাশনাল এবং ন্যাশনাল ব্যবসায়িক প্রতিষ্ঠানের হয়ে বাজার গবেষনার কাজে সুনামের সাথে অবদান রেখে চলেছে। গবেষনার পাশাপাশি ডাটাস্ক্যাপ দক্ষতা উন্নয়ন এবং তরুন গবেষক তৈরির লক্ষে বিভিন্ন ধরনের প্রশিক্ষনের আয়োজন করে যাচ্ছে।

তরুন শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং হাতে কলমে গবেষণার প্রাথমিক বিষয়াদি শিক্ষা দেবার জন্য এই ব্যাতিক্রমধর্মী কার্যক্রম হাতে নিয়েছে ডাটাস্ক্যাপ। তরুন গবেষক কার্যক্রমের মাধ্যমে ২০২২ সালে প্রশিক্ষিত ১০০ জন তরুন গবেষক তৈরিতে কাজ করবে সংস্থাটি। দেশ বির্নিমানে ভালোমানের গবেষনা হবে দেশের তরুনদের হাত ধরে। ৬ মাসব্যাপি এই কার্যক্রমে দেশের সরকারি বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগন সেশন পরিচালনা করবেন এবং গবেষনা দিকনির্দেশনা প্রদান করবেন যেখানে জটিল বিষয়গুলোকে সরলভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রতিটি শিক্ষার্থী ৬ মাস যাবত একজন গবেষকের ত্বত্তাবধানে থেকে গবেষনার থিওরিটিক্যাল এবং প্র্যাক্টিক্যাল জ্ঞান অর্জন করতে পারবে। যা দেশের অসংখ্য স্বপ্নময় তরুণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হবে বলে আমরা বিশ^াস করি। ইয়ুথ রিসার্চর প্রোগ্রাম বা তরুন গবেষক কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীকে গবেষনা প্রস্তাবনা তৈরি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রস্তুতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মেয়াদ শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যবহার করে যেমন একজন গবেষনায় শিক্ষার্থী সিদ্ধহস্ত হবেন তেমনি কর্মক্ষেত্রেও একধাপ এগিয়ে থাকতে পারবেন। অফিসে প্রায় সকলকেই বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে হয় অথবা কোন তথ্য বিশ্লেষন করে উপস্থাপন করতে হয়। এক কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থী তার প্রয়োজন মতো তথ্যের বিশ্লেষন করে রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরিতে সক্ষম হবেন। শুন্য থেকে কিভাবে গবেষনা শুরু করবেন তার বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এই ইয়ূথ রিসার্চর প্রোগ্রাম বা তরুন গবেষক কার্যক্রমের মাধ্যমে।

প্রতিনিয়তই সামাজিক জীবনে পরির্বতন হচ্ছে। সামাজে বিদ্যামান সমস্যার সাথে নতুন নতুন সমস্যার যুক্ত হচ্ছে । এসব সমস্যার প্রকৃতি, পরিধি, প্রভাব, সমাধান পদ্ধতি ইত্যাদি বিষয়ে জানা মানুষের কৌতুহলী মনের সন্তুষ্টির জন্যই কেবল নয় বরং সামাজিক প্রয়োজন ও বটে। কাজেই সামাজিক গবেষণার ক্ষেত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সাম্প্রতিককালে সকল শিল্পজুড়ে সুগভীর রুপান্তর ও পরির্বতন সাধিত হয়েছে। বিশেষ করে করোনা মহামারীর শুরুর পর থেকে। নতুন ব্যবসায়িক মডেলের উত্থান ঘটেছে, পুরাতন উৎপাদন, পরিবহন আর বন্ঠনের রূপ পায়েছে। ব্যবসা-ব্যণিজ্যের প্রসারও নতুন নতুন ব্যবসাই কৌশল উদ্ভাবনের মধ্যমে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে টিকে থাকতে বাজার গবেষনার গুরুত্ব ক্রমাতভাবে বৃদ্ধি পাচ্ছে।  তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে গবেষনার এই ক্ষেত্র আরও বড় হবে।

উক্ত অনুষ্ঠানে ডাটাস্ক্যাপ রির্সাচ এন্ড কনসালটেন্সি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন বলেন, তরুন গবেষক তৈরিতে আমাদের ইউথ রিসার্চর প্রোগ্রাম বা তরুন গবেষক কর্যক্রম চলমান থাকবে। আমরা চেষ্ঠা করছি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে অংশগ্রহনকারীদের সব থেকে ভালোমানের সহায়তা নিশ্চিত করতে। আমরা ভবিষ্যতে ডাটাস্ক্যাপ রিসার্চ ফান্ড গঠন করবো যেখান থেকে তরুন গবেষকগণ তাদের গবেষণা ব্যয়বহন করতে পারবে যেটি তরুন গবেষক তৈরিতে আরও বেশি আবদান রাখবে। তিনি দেশের সকল গবেকষদের এক হয়ে টেকসই উন্নয়নের লক্ষে তরুন গবেষক তৈরিতে কাজ করার আহ্বান জানান।

ইয়ূথ রিসার্চর প্রোগ্রাম বা তরুন গবেষক কর্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং তিনি ডাটাস্ক্যাপ রির্সাচ এন্ড কনসালটেন্সি লিমিটেডকে ধন্যবাদ জানান এমন একটি মহৎ উদ্যোগ গ্রহন করার জন্য।