সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, কারানির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের সমর্থনে তিনি শনিবার উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের স্টেশন বাজার ও লক্ষনাবন্দ ইউনিয়নের ক্লাব পয়েন্টে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পথসভায় আওয়ামী লীগ নেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, গোলাপগঞ্জের মানুষ উন্নয়ন চায়। তাই উন্নয়নের প্রতীক নৌকায় তাদের আস্থা। আগামী ১৫ জুন গোলাপগঞ্জের মানুষ নৌকা প্রতীককে জয়যুক্ত করে প্রমাণ করবে তারা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী।
লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মসলু মাস্টারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাদেকুর রহমান চৌধুরীর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য শফি চৌধুরী, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ টিপু, আব্দুল হাই চৌধুরী, ডা. ওয়াকিল আহমদ চৌধুরী।

এছাড়া গণসংযোগে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন, রাসেল আহমদ, বাহার উদ্দিন, মোরশেদুজ্জামান এরাফ, সুমন চৌধুরী, সোলেমান আহমদ, সুলতান আহমদ, শামিম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম জুনেদ, মাহমুদুল হাসান, সামাদ চৌধুরী, আলী হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা শাকিল চৌধুরী, নাবিল চৌধুরী, মোরশেদ, মিহাদ, সাহাদ, সুমেল ও সাব্বির প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/শাদিআচৌ




