সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে বাদ জোহর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৯




