সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা মিফতা সিদ্দিকী বিএনপির নেতাকর্মীরা মানুষের দল করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই মহান উক্তি টেনে বলেন, ‘এদেশে খেটে খাওয়া মানুষের কোন দল থাকলে আমি সেই দলের।
এদেশের স্বাধীনতা, স্বাধীকার সকল সংকটে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধে আওয়ামী ফ্যাসিসরা বড় বড় গলাবাজি করে, সংকটে লেজ গুটিয়ে পালিয়েছে। ’৭১ এর সেই মহাসংকটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ জাতি মাতৃকার সংকট উত্তরণে জীবনবাজি রেখে সংগ্রাম করে দেশকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছিলেন। অনুরূপ সকল সংকটে বিএনপি জনগণের পাশে আছে, থাকবে। অবশ্যই এর জন্যে এদেশের জনগণের কাছে বিএনপিই একমাত্র জনপ্রিয় দল।
তিনি শনিবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের নতুন বর্ধিত ৩১নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ইউনুছ আহমদের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার মুরব্বী রুস্তম আলীর সভাপতিত্বে এবং সাবেক খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও ছাত্রনেতা আব্দুল মুক্তি এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, মহানগর বিএনপির ২৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহির আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি লায়েছ আহমদ, তকবীর আলী, শাহাব উদ্দিন, মানিক মিয়া, ইলিয়াছ আলী বতাই, আব্দুস সালাম, তফুর মিয়া, রাজন মিয়া, গিয়াস উদ্দিন, টুনু মিয়া, নিজাম উদ্দিন, জুনেদ আহমদ, শাহেদ আহমদ, আব্দুর রহমান, হবিবুর রহমান তখন প্রমুখ।
পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০




