সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের জানাযার নামাজ আজ রবিবার (১২ জুন) বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌরশহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসায় (আলিয়া মাদ্রাসা) অনুষ্ঠিত হবে। 

শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।


পংকি খান ছিলেন ৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি।  

সিলেটভিউ২৪ডটকম / ডালিম