গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরীর সমথর্নে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাগুয়া গ্রামে নৌকার প্রচারণা শেষে পথসভা অনুস্টিত হয়।


উক্ত পথসভায় ঘাগুয়া গ্রামের প্রবিন মুরব্বি বালা মিয়ার সভাপতিত্বে ও আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।



প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরীর বড় ভাই জাকের আহমেদ  চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধম-বিষয়ক সম্পাদক আবুল লেইছ,সদস্য  এম,এ,ওয়াদুদ এমরুল,আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।


আরোও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ফখরুল ইসলাম,  কৃষকলীগ নেতা বাহার উদ্দিন,  স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি সাবেক মেম্বার মুজিবুর রহমান, বতমান মেম্বার শামিম আহমদ এ ছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমেদ, নাজিম উদ্দিন, সুমন চৌধুরী, মোরশেদুজ্জামান এরাফ, সুলতান আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আলী হোসাইন, সামাদ চৌধুরী, পৌর ছাএলীগ নেতা মোরশেদ, মিহাদ, সাহাদ, সুমেল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ