নগরীর বাগবাড়িস্থ সমাজকল্যাণ কমপ্লেক্স সিলেটে বিভাগীয় আন্তঃ প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। শনিবার বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেটের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। 

 



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার  (সার্বিক) দেবজিৎ সিংহ, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এসময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।


সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ