সুনামগঞ্জের ৩ লাখে ৮৭ হাজার ৯২ জন শিশুকে খাওনো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসু।

 


এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৬৫৪ জন শিশুদের জন্য ১ লাখ আই.ইউ ভিটামিন ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ লাখ আই.ইউ ভিটামিন এ ক্যাপসুলের চাহিদা নির্ধারণ করা হয়েছে।

 

জেলার ৩৫ দুর্গম ইউনিয়নের শিশুকে এই ক্যাম্পেইনের শত ভাগ আওতায় আনার পাশাপাশি শতভাগ শিশুকে এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ১৫- ১৯ জুন  সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে।

 

রবিবার সকালে সুনামগঞ্জ ইপিআই ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিস কর্তৃপক্ষ।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় এসময় সাংবাদিকদের কাছে ক্যাম্পেইনের সার্বিক বিষয় তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল্লা আল বিরুনী।

 

এসময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-১২