সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার লুটপাট ছাড়া কিছুই জানে না। সর্বক্ষেত্রে তারা ব্যার্থ হয়েছে। তারা বন্যায় দুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যর্থ। ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে তাদের কোন লক্ষন দেখছি না। সর্বোপরী দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে এই সরকার বিদায় নিতে হবে।
রবিবার বিকেলে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়ে জকিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জালালাবাদ এ্যাসোসিয়েশন ইতালি মিলান শাখার উপদেষ্ঠা এজিএম জয়নালের সহযোগীতায় বন্যার্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষো আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বারঠাকুরী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাবু।
জেলা বিএনপির সভাপতি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাদণ্ড দিয়েছে। তিনি খুবই অসুস্থ। এর পরও নেত্রীকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না। দেশনেত্রীর কিছু হলে এর দায় ভার সরকারকে নিতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ, শামীম আহমদ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম প্রমূখ।
প্রধান বক্তার বক্তব্যে এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার স্বৈরাচার এরশাদকেও হার মানিয়েছে। নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বানোয়াট মামলায় সাজা দিয়েছে, তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকেও পলাতক ঘোষনা করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ জিয়া পরিবারকে ভয় পায়। কারন এদেশের জনগন জিয়া পরিবারের সাথে আছে। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান একদিন বীরের বেশে প্রিয় জন্মভূমিতে ফিরেবেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪




