সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরীর সমথর্নে গণসংযোগ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
রবিবার (১২ জুন) দুপুরে নৌকা প্রতীকের সমর্থনে ঢাকাদক্ষিণের ডাকবাংলায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। এসময় তিনি নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু লেইছ, সদস্য শফি চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুসন আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মসলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ টিপু, প্রচার সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা রাসেল আহমেদ, বাহার উদ্দিন, নাজিম উদ্দিন, মোরশেদুজ্জামান এরাফ, সুমন চৌধুরী, সুলতান আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আলী হোসাইন, সামাদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা জালাল উদ্দিন, শাকিল চৌধুরী, নাবিল চৌধুরী, মোরশেদ, মিহাদ, সাহাদ, সুমেল, সাব্বির প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সকল নেতৃবৃন্দ মিলে ঢাকাদক্ষিণ বাজারে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ এবং মিছিলসহ গণসংযোগ করেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




