বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সিলেট বিভাগ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ৭ বিএনসিসি ব্যাটালিয়ানের যৌথ উদ্যোগে সিলেট নগরীতে বর্ণাঢ্য র্যালি বের হয়।
রবিবার দুপুরে ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ শ্লোগান দিয়ে সিলেটের মদন মোহন সরকারি কলেজ ক্যাম্পাস থেকে প্রচার র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- ৭ বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ড. তোফায়েল আহমদ, ব্যাটালিয়ান টু আইসি’র ক্যাপ্টেন ড. আশরাফুল করিম, মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম, লেফট্যানেন্ট জেবা আমাতুল হান্না, এমসি কলেজ প্লাটুনের কমান্ডার ২ লে. মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের জেলা শুমারী, সিলেট-১ এর সমন্বয়ক মোস্তফা মাহাবুর ইফতেকার চৌধুরী, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামীম আহমদ, সিলেট জেলা আহবায়ক মোঃ সারওয়ার আলম মিতুন, যুগ্ম আহবায়ক এনায়েত হোসাইন, আমজাদ হোসেন চৌধুরী ও মোঃ এহিয়া, যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, সদস্য এমাদ আহমদ, মিলাদ হোসেন, মোঃ মুবিন, এক্স সিইউও এনাম আহমদ, ক্যাডেট সার্জন শুভ চৌধুরী প্রমুখ।
এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ, মদন মোহন সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেটবৃন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন।
র্যালির পর সচেতনতার উদ্দেশ্যে বলেন, পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই শুমারী পরিচালনা করছে। জনশুমারিতে প্রদত্ত সকল ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




