সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক।
আজকের সভায় একাডেমিক কাউন্সিলের বিগত সভার সিদ্ধান্তসমূহ, ছয়টি বিভাগের অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের আউটকাম বেসড কারিকুলাম, অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং বিভিন্ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকৃত শিক্ষার্থীদের তালিকা ও রেজিস্ট্রেশন নবায়ন অনুমোদিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতি অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদানকৃত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরীকে পরিচয় করিয়ে দেন। এ সময় একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ তাঁকে অভিনন্দন জানান। এ ছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের কারণে সনদ প্রাপ্তির জন্য একাডেমিক কাউন্সিলের সদস্য বীরমুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলীকেও সভায় আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, জ্যেষ্ঠ অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, সিএসই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মাহফুজুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস, ইইই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক কাজী ওহিদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, ডেপুটি লাইব্রেরিয়ান মাসরুফ আহমেদ চৌধুরী, ভাষা ও সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম.এ. আহবাব, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




