মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা (রা.)কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর নোয়াখালী বাজার জামে মসজিদ থেকে তাওহীদি জনতার ব্যানারে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য সমাপ্ত হয়। মিছিল শেষে মোনাজাত করেন হাফিজ মাওলানা আজিজুল হক।


জামলাবাদ হযরত খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা জিল্লুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামলাবাদ গ্রামের প্রবীণ মুরব্বী আছির মাহমদু, নোয়াখালী বাজারের বিশিষ্ট মুরব্বী বীরমুক্তিযোদ্ধা ডা. মনির উদ্দিন, প্রবীণ ব্যক্তিত্ব আলকুছ মিয়া, মাস্টার জালাল উদ্দীন, ব্যবসায়ী হুসাইন আহমদ, মাওলানা আইয়ূব আলী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, হাফিজ আব্দুল হাই দুলন, হাফিজ ছালেহ আহমদ, মাওলানা শামরান আহমদ, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা এহসান আহমদ, হাফিজ আতিকুর রহমান, হাফিজ কামরুল ইসলাম, মাওলানা দুলাল আহমদ, সমাজসেবী ফরিদ মিয়া ও শাহ আলম প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দলের ২ জন নেতা ও নেত্রী বিশ্ব মানবতার পথপ্রদর্শক, মানবতার মুক্তিদূত রাসুল (সা.) ও মা আয়েশা সিদ্দিকা (রা.)কে নিয়ে কটুক্তি করে দুনিয়ার মুসলমানদের কলিজায় আঘাত করেছে।

অবিলম্বে রাসুল (সা.) শানে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে আর কেউ কোনদিন বিশ^নবীর শানে বেয়াদবী করার সাহস না করে। অন্যথায় বিশ^ মুসলিমের ক্ষোভের আগুনে ভারতের বিজেপি সরকার পুড়ে ছারখার হয়ে যাবে।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০৭