সিলেট যুগলটিলা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে আগামীকাল ১৪ জুন মঙ্গলবার শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্টিত হবে।

স্নানযাত্রা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।


শেষ হবে দুপুর দেড়টায়। অনুষ্ঠানকে ঘিরে নানা ধরনের আয়োজন করা হয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক ভক্ত স্নানযাত্রা অনুষ্ঠানে অংশ নেয়।

 

ইসকন সিলেট মন্দিরের সাধারন সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী জানান, অনুষ্ঠানকে সুন্দর ও শান্তিশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

স্নানযাত্রা উপলক্ষে ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

উল্লেখ্য,ঐতিহ্যবাহী রথযাত্রা আগামী ১ জুলাই শুক্রবার শুরু হচ্ছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ০৮ জুলাই।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩