ছবি- কাটুনিষ্ট সামাদ

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী ১৫ জুন বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 


৯ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেবেন বিয়ানীবাজার পৌরসভার প্রায় ২৮ হাজার ভোটার। এ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে পৌরএলাকাসহ উপজেলার অন্যত্র।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি ভোটকেন্দ্রের ৮০টি ভোটকক্ষে ভোট চলবে। প্রথমবারের মতো বিয়ানীবাজার পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ২৭ হাজার ৭শ’ ৯০ জন ভোটার রয়েছে। প্রতিটি ভোট কক্ষে ১টি করে মোট ৮০টি ইভিএম মেশিন থাকবে। তবে বিকল্প ইভিএম মেশিনের ব্যবস্থাও রাখা হবে। প্রত্যেক বুথ ও কেন্দ্রের বাইরে থাকবে সিসিটিভি ক্যামেরা। এ ক্যামেরার মাধ্যমে ইসিসহ প্রশাসনের দায়িত্ব এবং রিটার্নিং কর্মকর্তা কেন্দ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

 

এদিকে ইভিএম মেশিনে কোন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিকল্প ইভিএম মেশিন দিয়ে ভোট কার্যক্রম চালিয়ে নেয়া হবে। এক্ষেত্রে ভোটের দিন মধ্যভাগে মেশিনের সমস্যা দেখা দিলে কিংবা একই কারণে বিকল্প ইভিএম মেশিন বুথে নেয়া হলে এ প্রক্রিয়ার খোলাসা চান প্রার্থীরা।

 

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, কোনো কারণে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিকল্প ইভিএম মেশিনে ভোট হবে। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী কর্মকর্তারা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও কেন্দ্রগুলো পরিদর্শন করেছে।

 

তিনি বলেন, ইভিএম মেশিনে ত্রুটি দেখা দিয়ে কারিগরি টিম সেটি দ্রুত বিকল্প ব্যবস্থা নেবে এবং ত্রুটি দেখা দেয়া মেশিনে ভোট যতটাই হোক সেটিএ মেশিনের কার্ডে থাকবে। এ নিয়ে কোন দুশ্চিন্তার কারণ নেই।

 


সিলেটভিউ২৪ডটকম/এটিআর/এসডি-৩১