বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সিনিয়র সহ সভাপতি, ইউকে বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লন্ডন চ্যাপ্টারের সভাপতি ও গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী ওলি খান এমবিই'র সাথে সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি শান্ত দেব'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবলুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের প্রধান উপদেষ্টা ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ।
সভায় বক্তারা দুই দেশের রেস্টুরেন্ট ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং লন্ডনের রেস্টুরেন্টগুলোর বিভিন্ন ধারার সাথে সিলেটের রেস্টুরেন্টগুলোর একটি সেতুবন্ধন রচিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
মতবিনিময় সভায় সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সদস্য বিভিন্ন রেস্টুরেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




