যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে মতবিনিময় করেছে সিটি পুলিশ বিভাগ ও ওয়ারেন ক্রাইম কমিশন।

 


রবিবার (১২ জুন) দুপুরে ওয়ারেনসিটির বিছমিল্লাহ রেস্টুরেন্টে বাংলাদেশে অ্যাসোসিয়েশনের (বাম) ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।

 

আইন-শৃঙ্খলা রক্ষার উন্নয়নসহ কমিউনিটির সাথে পুলিশ বিভাগের যোগসন্ধি স্থাপনের উদ্দেশ্যে এই মতবিনিময় করা হয়।

মতবিনিময়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী।

 

এতে বক্তব্যে রাখেন- স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন, ওয়ারেন সিটি মেয়র জেমস ফাউটস, ক্রাইম কমিশনা চেয়ারম্যান রেক্স মারশাল, ডেপুটি পুলিশ কমিশনার রবার্ট আহরেন।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও ক্রাইম কমিশনার সুমন কবির।

আরও বক্তব্য রাখেন- ক্রাইম কমিশনার অ্যান্জেলা,বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ এন ইসলাম শামীম, চিটাগং ইউনিভার্সিটি এলমনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, ইমাম ফখরুল ইসলাম, মিশিগান বিএডিসির সাবেক সভাপতি ইকবাল ফয়েজ স্বপন, শান্ত রহমান, ব্যবসায়ী নিজাম আহমদ, রাজু আহমেদ, রিয়েল এস্টেট এজেন্ট হিমেল প্রমূখ।

 

বক্তব্যে শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিউনিটি ব্যক্তিত্বের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশের অফিসারগণ। প্রশ্নউত্তর পর্বে কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়ে অবহিত হন এবং সেবা প্রদানে নোট নেন পুলিশ অফিসাররা।

 

স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন তার বক্তব্যে বলেন, প্রত্যেক নাগরিকের সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে শক্তিশালী কমিউনিটি প্রতিষ্ঠার নীতিতে তিনি বিশ্বাস করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআরএস/এসডি-৩৯