সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সিলেট পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ও সাবেক কমিশনার, বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ১৫ জুন দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

 



কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ ও রাতে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ১৫ জুন খতমে কোরআন, মিলাদ মাহফিল, সকাল সাড়ে ১১টায় ছড়ারপাড়স্হ বাড়িতে বিশেষ দোয়া এবং বিভন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় শিরনী বিতরণ। 

 


এ সংক্রান্ত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় কামরান পরিবারের পক্ষ থেকে বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং কর্মসূচিতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম / সবি /ইআ