মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে তাহিরপুর উপজেলায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রাম অফিসার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান, মূল আলোচক জিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক ও অনুপম রায়, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ, এম.এ রাজ্জাক, আবির হাসান মানিক,, রাজন চন্দ্র, শফিকুল ইসলাম, শামসুল আলম আখঞ্জি টিটু, সৈকত হাসান, মনি রাজ শাহ, ইউপি সদস্য দিলোয়ার হোসেন দুলাল, তোজাম্মে হক নাসরুম প্রমুখ।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংবাদকর্মী জাকিয়া সুলতানা, গীতাপাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্য্যালয়ের সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী।
সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-০৪




