জৈন্তাপুর উপজেলা প্রাচীন বিদ্যাপিট ‘সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।

 


মঙ্গলবার সকাল ১১টায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে উপজেলা প্রাচীন বিদ্যাপিট সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় এসএসসি-২০২০ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, এডহক কমিটির সদস্য আলী আকবর, সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ, সিনিয়র শিক্ষক ব্রজেন্দ্র নম বিশ্বাসসহ শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-০৭