বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সুস্থতা কামনায় সিলেটে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

 


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে নগরীর বালুচর দূর্গা বাড়িতে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন বালুচর দূর্গা বাড়ি মন্দিরের সেবায়েত পরিচালক রাজেশ চক্রবর্তী।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, আওয়ামী লীগ নেতা নিরেশ দাস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বনশ্রী দাস অপু, প্রচার সম্পাদক রাজেশ দাস রাজু, সহ ধর্ম সম্পাদক ঝুটন পাল, মিন্টু দেবনাথ, চয়ন দাস প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯