জৈন্তাপুর উপজেলায় ‘মাওলানা আব্দুল লতিফ গার্লস হাইস্কুল’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শামসুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকাল ১২টায় মাওলানা আব্দুল লতিফ গার্লস হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষিকা অঞ্চনা দেবনাথের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।


 

দোয়া পরিচালনা করেন এলাকার মাওলানা আবু হানিফ।

 

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল উদ্দিন, সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-১০