সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউপির ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচন ১৫ জুন।


সরেজমিন ঘুরে দেখা যায়, ১৫ জুন বুধবার এর উপ নির্বাচনকে কেন্দ্র করে ১ নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে নির্বাচনের আমেজ বইছে। অপরদিকে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুটি কেন্দ্রে পৌছেছে নির্বাচনি টিম ও সরঞ্জাম। ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৫ জন সদস্য প্রার্থীর প্রতিদ্বন্ধিতা করছেন।


 

উপজেলা রির্টানিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আল-বশিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। আশারাখি বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা তাদের রায় প্রদান করে। কোন ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই।

 

সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-২২