সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ‘সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়’র অপহরণ হওয়া স্কুল ছাত্রী ১৫ দিন পর সিলেট শহর থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

 


পুলিশ সুত্রে জানা যায়, ২ মে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে নিখোঁজের পিতা তার মেয়ে অপহরণ করা হয়েছে মর্মে অজ্ঞাত নামা আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করে। (যাহার নং-০২(৬)২০২২)।

 

মামলা দায়ের'র পর থেকে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে নজরধারী বৃদ্ধিসহ অপহরণকারী চক্র ধরতে অভিযান শুরু করে। জৈন্তাপুর গোয়াইনঘাট ও কানাইঘাট সীমান্ত রেড এলার্টসহ অপহরণকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী।

 

এদিকে মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন সিলেট শহরে উপশহর এলাকায় পরিচয় বিহীন অবস্থায় একটি মেয়েকে দেখা যায়।

 

এমন তথ্যের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ ও উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম'র নির্দেশনায় অভিযান করে উপশহর এলাকা থেকে গত রবিবার ১২ জুন মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

এছাড়া চিকনাগুল থেকে নিখোঁজ হওয়া ছাত্রী উদ্ধারের জন্য তৎপরতা চলছে।

উদ্ধার হওয়া সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে একটি সিএনজি অটোরিক্সা তাকে তুলে নিয়ে যায়। সিলেট শহর তার কাছে অপরিচিত। সিলেটে আসার পর সে চিৎকার করলে অটোরিক্সা থামিয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়।

 

মেয়েটি জানায়, সিলেট শহরে সে কোনদিন যায়নি এবং শহরের কোন রাস্তাঘাট তার পরিচিত নয়। এছাড়া যোগাযোগের কোন মাধ্যম না থাকায় সে উপশহর এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায় গৃহকর্মীর কাজ খুঁজে, এক ব্যক্তি বাড়ীতে গৃহকর্মীর কাজ খোঁজতে গেলে গৃহের মালিক তার নিকট পরিচয় জানতে চান। সে সঠিক পরিচয় দিতে পারিনি এবং একেক সময় একেক কথা বলতে থাকে। তখন তিনি বিষয়টি পুলিশকে জানান।

 

পুলিশ সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ ও উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ অভিযান করে উপশহর এলাকা ছাত্রীটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে অভিযান পরিচালনার মাধ্যমে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরবতীর্তে আদালতের মাধ্যমে থাকে পিতার নিকট হস্তান্তর করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৭