সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 


সমন্বয় কমিটির আয়োজনে, সূচনা প্রকল্প- এফআইভিডিবির সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

 

সূচনা প্রকল্পের জিসিডিও মোঃ সাজিদ মিয়ার সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, পুষ্টি ছাড়া দেহ কাজ করতে অক্ষম। পর্যাপ্ত পুষ্টি দেহকে বাড়িয়ে তোলে এবং বৃদ্ধি ও মেরামতের জন্য পুষ্ট করে। এ কারণে প্রতিদিন খাদ্য তালিকায় নির্দিষ্ট পরিমাণ পুষ্টি জাতীয় খাবার রাখা উচিত।

 

আলোচ্যসূচির আলোকে সভায় আরও বলা হয়, প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবে (নরমাল ডেলিভারি) সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান সর্ম্পকে আরও গুরুত্ব দেয়া উচিত। কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসার মান উন্নয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সক্রিয় সহায়তা থাকা দরকার। সিদ্ধান্ত হয়, কোম্পানীগঞ্জের যেসব এলাকা স্বাস্থ্য ও পুষ্টির দিক দিয়ে পিছিয়ে আছে, সেসব এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করার।

 

সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, নিউট্রিশন অফিসার মো: হানজালা রহমান, এফএফ মো: নূরে আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট এনেসথেসিওলোজিস্ট ডা. ফাতেহা রেজওয়ানা।

 

সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-৩১