সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অফিসার এডিসি (ইঅ্যান্ডডি ও মিডিয়া) বি.এম. আশরাফ উল্যাহ তাহের র‍্যাংক ব্যাজ পরেছেন।


সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ নিশারুল আরিফ এবং পদোন্নতিপ্রাপ্ত অফিসারের সহধর্মিনী ফারজানা সুলতানা তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।



সোমবার (১৩ জুন) বিকালে এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুনসহ পদোন্নতিপ্রাপ্ত অফিসারের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ভূঁইয়া এবং তার পরিবারের সদস্যরা।


সিলেটভিউ২৪ডটকম/এসএমপি/পিডি